আন্তর্জাতিক

জাপান ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে: প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, জাপান ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে। তবে তিনি পারস্য উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের হামলা ও হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার তীব্র নিন্দা জানান।

বৃহস্পতিবার (১৯ মার্চ) হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এসব কথা বলেন। খবর রয়টার্স

 

তাকাইচি বলেন, সমগ্র বিশ্ব একটি ভয়াবহ নিরাপত্তা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্ব অর্থনীতি একটি ‘বিশাল ধাক্কা’ অনুভব করতে যাচ্ছে। তাকাইচি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কেবল আপনিই (ট্রাম্প) সারা বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারেন।’ তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের এই বার্তাটি মার্কিন প্রেসিডেন্টের কাছে সরাসরি পৌঁছে দিতেই তিনি হোয়াইট হাউস সফর করছেন।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন