বাংলাদেশ, শিক্ষা

জাবিতে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ১৭ জুন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু আগামী ১৭ জুন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৭ জুন থেকে আনুষ্ঠানিকভাবে নতুন শিক্ষাবর্ষের পাঠদান শুরু হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের অপেক্ষার অবসান ঘটিয়ে ভর্তির পরবর্তী ধাপগুলোর বিস্তারিত সময়সূচিও জানিয়ে দেওয়া হয়েছে।

 

ভর্তির কার্যক্রম অনুযায়ী, পঞ্চম ধাপের শূন্য আসনে মনোনয়ন এবং পছন্দক্রমের ফরম পূরণ প্রক্রিয়া ১ মে থেকে শুরু হয়ে ২ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। গত ৩০ মার্চ যারা সশরীরে উপস্থিত থেকে নতুন করে পছন্দক্রম দিয়েছিলেন, তাদের মধ্য থেকেই এই ধাপে শিক্ষার্থী নির্বাচন করা হবে। একই সময়ের মধ্যে বর্তমানে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যারা আর মাইগ্রেশন করতে ইচ্ছুক নন, তাদের অনলাইন মাইগ্রেশন প্রক্রিয়া বন্ধ করার কাজ সম্পন্ন করতে হবে।

 

পরবর্তীতে ৪ মে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে মাইগ্রেশন ও পঞ্চম ধাপের নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ৫ মে থেকে ৭ মে রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে ভর্তির প্রাথমিক ধাপগুলো শেষ করতে হবে। এরপর ১০ মে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিটের মধ্যে শিক্ষার্থীদের সশরীরে সংশ্লিষ্ট বিভাগে উপস্থিত হয়ে ভর্তি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

ভর্তি নিশ্চিতকরণের সময় শিক্ষার্থীদের প্রয়োজনীয় সব মূল নথিপত্র সঙ্গে রাখতে হবে। এর মধ্যে এসএসসি ও এইচএসসির মূল সনদ ও নম্বরপত্র, জাবি মেডিক্যাল সেন্টার থেকে সংগৃহীত স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট, অনলাইনে পূরণকৃত বিষয়ভিত্তিক পছন্দক্রমের ফরম এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি উল্লেখযোগ্য। এসব কাগজপত্র সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতি ও ডিনের মাধ্যমে রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় জমা দেওয়ার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চূড়ান্ত হবে।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন