বাংলাদেশ, রাজধানী

জাবি’র সাবেক ভিসি ফারজানার পরিবারসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য ফারজানা ইসলাম, তার স্বামী ও ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সাবেক উপাচার্য ফারজানা ইসলাম ছাড়াও নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন তার স্বামী মো. আখতার হোসেন এবং ছেলে প্রতীক তাসদিক হোসেন।

 

আদালত সূত্রে জানা যায়, দুদকের পক্ষে সহকারী পরিচালক খোরশেদ আলম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, ফারজানা ইসলাম ও তার পরিবারের সদস্যরা অবৈধ আয়ে নিজ এলাকায় কৃষি জমি, ফ্ল্যাট ও প্লট ক্রয় করেছেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তারা অবৈধ উপায়ে অর্জিত এসব সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

 

দুদক তাদের আবেদনে আরও জানায়, অভিযুক্তরা বিদেশে পালিয়ে গেলে দুর্নীতির অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত এ আদেশ মঞ্জুর করেন।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন