রাজনীতি

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক: ১২ ঘণ্টা পর জিডি কেন, প্রশ্ন মাহদী আমিনের

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট (সাবেক টুইটার) হ্যাক হওয়ার ঘটনার ১২ ঘণ্টা পর কেন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলো, সেই প্রশ্ন তুলেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন।

রবিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

 

মাহদী আমিন বলেন, “জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে নারীদের নিয়ে যে পোস্ট দেখা গেছে, তা সত্য হলে এটি অত্যন্ত দুঃখজনক।” এসময় তিনি উল্লেখ করেন, এর আগেও জামায়াতের এক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। এছাড়া জামায়াতের নেতা-কর্মীরা অনলাইন ও অফলাইনে বিএনপির নারী প্রচারকদের ওপর হামলা চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

 

সংবাদ সম্মেলনে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইয়াসীন আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গত শনিবার বিকেলে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে একটি অবমাননাকর পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন