বাংলাদেশ, রাজনীতি

জামায়াত আমিরের সঙ্গে বিদেশি প্রতিনিধিদের সাক্ষাৎ

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনে পৃথকভাবে এই সাক্ষাৎ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এসব বৈঠকে প্রতিনিধি দলের সদস্যরা ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায় স্ব স্ব সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও স্থিতিশীলতা রক্ষায় তার নেতৃত্বে বিরোধী দল এক ঐতিহাসিক ভূমিকা পালন করবে।


এদিন ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন: ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী সীমা মালহোত্রা, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচি, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল চৌধুরী, নেপালের পররাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল (অব.) বালা নন্দ শর্মা।


সাক্ষাৎকালে প্রতিনিধি দলগুলো বাংলাদেশের সঙ্গে তাদের দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।


বৈঠকসমূহে বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।


উল্লেখ্য, সফররত বিদেশি প্রতিনিধি দলগুলো বর্তমানে রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে বাংলাদেশে অবস্থান করছেন।


ডিবিসি/ এসএফএল

আরও পড়ুন