জেলার সংবাদ

জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার কার্যালয় থেকে গুলি ও ককটেল উদ্ধার

জামালপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জামালপুর শহরের পাঁচ রাস্তার মোড় এলাকায় এক আইনজীবীর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলি, ককটেল, পেট্রোল বোমা ও বিদেশি মদ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে শহরের পাঁচরাস্তার মোড় এলাকার মনোয়ার আলী সুপার মার্কেটের দোতলায় আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান মনির ব্যক্তিগত চেম্বারে এই অভিযান চালানো হয়।

 

অভিযানের বিষয়ে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই কার্যালয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে দুটি দেশীয় তৈরি পাইপগান, নাইন এমএম পিস্তলের ৪টি গুলি, শর্টগানের ৪টি গুলি, ৬টি ককটেল, ২টি পেট্রোল বোমা এবং ৬টি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়।

 

তিনি আরও জানান, অবৈধ এসব অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

উল্লেখ্য, অভিযুক্ত আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান মনি নিষিদ্ধ ঘোষিত ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি আওয়ামী আইনজীবী পরিষদ থেকে নির্বাচিত আইনজীবী সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন