জেলার সংবাদ

জামালপুরে এনসিপির মানববন্ধনে পরিবহন শ্রমিকদের হামলা

জামালপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জামালপুরে রাজিব পরিবহন বন্ধের দাবি ও পরিবহন সিন্ডিকেটের নৈরাজ্যের প্রতিবাদে এনসিপির আয়োজিত মানববন্ধনে পরিবহন শ্রমিকদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলায় এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হন।

বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। একই সময়ে বাস ভাঙচুরের প্রতিবাদে এবং পরিবহন শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করে পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপির মানববন্ধনে বাস পরিবহন সিন্ডিকেটের বিরুদ্ধে বক্তব্য চলাকালে পরিবহন শ্রমিকরা সেখানে এসে হামলা চালায়। হামলার শিকার হয়ে এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির নেতাকর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন। পরবর্তীতে পুলিশের আশ্বাসে তারা রাস্তা থেকে অবরোধ তুলে নেন।

আরও পড়ুন