জেলার সংবাদ

জামালপুরে ঘুষিতে অটোরিকশা চালকের নাক ফাটিয়ে তোপের মুখে পুলিশ কর্মকর্তা

জামালপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ২৫শে মে ২০২৬ ০৬:০৫:৪৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জামালপুরে ট্রাফিক পুলিশের ঘুষিতে ব্যাটারিচালিত এক অটোরিকশাচালকের নাক ফেটে রক্তাক্ত হওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৫ মে) দুপুরে শহরের বিসিক শিল্প নগরী এলাকায় এ ঘটনা ঘটে। আহত অটোরিকশাচালক শুভ জামালপুর পৌর শহরের বটতলা এলাকার আব্দুল বারী মিয়ার ছেলে।

জলাবদ্ধতা নিরসনের দাবিতে স্থানীয়দের সড়ক অবরোধের কারণে আজ দুপুরে শহরের বিসিক শিল্প নগরী এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে বিসিক শিল্প নগরীর প্রধান ফটকের সামনের রাস্তায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক ইন্সপেক্টর রুহুল আমিন। এমন সময় বিপরীত পাশ থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশা ট্রাফিক নির্দেশনা অমান্য করে প্রধান সড়কে তুলে দেয়।

 

এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে ট্রাফিক ইন্সপেক্টর রুহুল আমিন অটোরিকশাচালক শুভকে প্রথমে গালে চড়-থাপ্পড় এবং পরে ঘুষি মারেন। এতে শুভর নাক ফেটে রক্তাক্ত হয়। এ সময় স্থানীয় লোকজন ও সংবাদকর্মীরা ওই ট্রাফিক ইন্সপেক্টরের কাছে ঘুষি মেরে আহত করার বিষয়ে জানতে চাইলে তাদের সঙ্গেও বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ পরিস্থিতি সামাল দিতে আহত অটোরিকশাচালককে চিকিৎসার জন্য অটোরিকশায় তুলে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। এ ঘটনায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

 

আহত অটোরিকশাচালক শুভ বলেন, “আমি রাস্তায় গাড়ি ঢোকানোর পরেই ট্রাফিক পুলিশ এসে আমাকে থাপ্পড় ও ঘুষি মেরে নাক-মুখ রক্তাক্ত করে দেয়। আমার কী দোষ সেটা তো আমাকে বলতে হবে, তা না বলেই মারধর শুরু করে দিয়েছে। আমি এই ঘটনার বিচার চাই, পুলিশ এভাবে আমাকে মারতে পারে না।”

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন