বাংলাদেশ, জেলার সংবাদ

জামালপুরে ধাওয়া খেয়ে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেওয়া যুবকের মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জামালপুরে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধাওয়া খেয়ে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া আল আমিন (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১২ মে) বিকেলে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আল আমিন সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের পূর্ব বাঁশচড়া এলাকার বকতার মিয়ার ছেলে। তার ৪০ দিন বয়সী একটি শিশু সন্তান রয়েছে।

জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার শহীদুল ইসলাম জানান, আজ দুপুর ১২টার দিকে সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

 

এ সময় নিজেদের বাঁচাতে বেশ কয়েকজন ব্যক্তি ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেন। সাঁতার কেটে নদের অপর প্রান্তে যাওয়ার সময় মাঝনদীতে তলিয়ে যান আল আমিন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদে তল্লাশি অভিযান চালিয়ে বেলা সাড়ে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

 

তবে এ ঘটনার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন