জেলার সংবাদ

জামালপুরে শিশুর কান্না শুনে দরজা ভেঙে পাওয়া গেল মায়ের লাশ

জামালপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ২৩শে আগস্ট ২০২৬ ০৫:০৪:৫৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জামালপুর পৌর শহরে একটি ভাড়া বাসা থেকে ইসরাত জাহান নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার শহরের পাঁচরাস্তা এলাকার একটি ভবনের পাঁচতলার ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই নিহতের স্বামী কাওসার আহমেদ শাওন পলাতক রয়েছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই ফ্ল্যাটের জানালা দিয়ে গৃহবধূর দুই শিশু সন্তান চিৎকার করে কাঁদতে থাকে। বিষয়টি প্রতিবেশীদের নজরে এলে তারা বাড়ির মালিককে অবগত করেন। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করা হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা ফ্ল্যাটের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শিশু দুটিকে উদ্ধার করেন এবং পাশের কক্ষ থেকে ইসরাত জাহানের মরদেহ উদ্ধার করেন। জানা গেছে, পরিবারটি প্রায় এক মাস আগে ওই বাসাটি ভাড়া নিয়েছিল।

 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পলাতক স্বামীকে আটকের চেষ্টা চলছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন