জেলার সংবাদ

জামালপুরে ৪০০ কোটি টাকা আত্মসাতের মামলায় উপ: জামায়াতের সাবেক আমির গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে জামালপুর র‌্যাব-১৪ এর আভিযানিক দল।

মঙ্গলবার (০৪ আগস্ট) বিকেলে জামালপুর জেলা শহরের বাইপাস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আবদুল ওয়াহেদ (৫৫)। তিনি মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ছিলেন।

 

বুধবার (০৬ আগস্ট) র‌্যাব-১৪ এর জামালপুর সিপিসি-১ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

 

র‌্যাব-১৪ এর জামালপুর সিপিসি-১ সূত্র জানায়, গত ৪ মে মাদারগঞ্জ উপজেলায় আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আবদুল ওয়াহেদের নামে মাদারগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়।

 

এরপর থেকেই অভিযুক্ত আবদুল ওয়াহেদ পলাতক ছিলেন। ওই মামলায় আদালত তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে র‌্যাব-১৪ আবদুল ওয়াহেদকে গ্রেপ্তারে অভিযানে নামে। মঙ্গলবার (০৪ আগস্ট) সফল অভিযানে পলাতক আসামি আবদুল ওয়াহেদকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

 

র‌্যাব জানায়, গ্রেপ্তারের পর আবদুল ওয়াহেদকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন