জেলার সংবাদ

জামালপুর সীমান্তে পুশ ইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের বাধা

জামালপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যেরচর এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক নাগরিককে পুশইনের চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের যৌথ বাধায় ব্যর্থ হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার ঝাউডাংগা বিওপির আন্তর্জাতিক ১০৭৮ নম্বর পিলারের কাছে এই ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে আন্তর্জাতিক শূন্যরেখা অতিক্রম করে আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালান। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্য ও স্থানীয় জনতা তাৎক্ষণিকভাবে তাকে বাধা দেন এবং জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়ে ওই ব্যক্তিকে আবারও শূন্য রেখায় ফেরত পাঠানো হয়। বর্তমানে ওই ব্যক্তি আন্তর্জাতিক শূন্য রেখাতেই অবস্থান করছেন।


জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিএসএফ এখন সমতল সীমান্ত বাদ দিয়ে দুর্গম পাহাড়ি অঞ্চলগুলোকে বেছে নিয়ে পুশইনের চেষ্টা চালাচ্ছে। এরই অংশ হিসেবে রাতে দেওয়ানগঞ্জ সীমান্তে এক ব্যক্তিকে পুশইনের চেষ্টা করা হয়েছিল। তবে বিজিবি ও স্থানীয়দের কঠোর নজরদারির কারণে তা প্রতিহত করা সম্ভব হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তে নিরাপত্তা ও টহল জোরদার করা হয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন