বাংলাদেশ, জেলার সংবাদ

জামালপুর সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে

জামালপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে দীর্ঘ ২৪ ঘণ্টা শূন্যরেখায় আটকে থাকার পর এক বৃদ্ধকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৭টায় ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনের নো-ম্যান্স ল্যান্ড থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মন (৬৮)। তার বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামে।

 

এর আগে, বুধবার সকালে রামরামপুর সীমান্ত দিয়ে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও বিএসএফের মধ্যে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর থেকে তিনি দীর্ঘ সময় সীমান্তের শূন্যরেখাতেই অবস্থান করছিলেন।

 

পরবর্তীতে বিভিন্ন টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে শূন্যরেখায় আটকে থাকা ওই বৃদ্ধের ছবি ভাইরাল হয়। ছবি দেখে তার পরিবারের সদস্যরা বিজিবির সাথে যোগাযোগ করেন এবং তার পরিচয় নিশ্চিত করেন।

 

ধানুয়া কামালপুর বিজিবি জানিয়েছে, শূন্যরেখা থেকে উদ্ধারের পর ওই বৃদ্ধকে বকশীগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানেই অবস্থান করছেন। পরিবারের সদস্যরা থানায় এলেই তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন