আন্তর্জাতিক

জাহাজ জব্দের মার্কিন পদক্ষেপ ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক 'তুসকা' নামের একটি বাণিজ্যিক জাহাজ আটকে দেওয়ার ঘটনাকে "আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন" বলে তীব্র নিন্দা জানিয়েছে।

এর আগে, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধের অংশ হিসেবে ওই কার্গো জাহাজটি জব্দ করা হয়। পরবর্তীতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক সংবাদ সম্মেলনে জাহাজটির নাম উল্লেখ করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, থামার নির্দেশ দেওয়া হলেও তাতে সাড়া না দেওয়ায় 'তুসকা' নামের ওই জাহাজটির গতিপথ রোধ করা হয়েছিল।

 

তবে, ইরানের জাতিসংঘ মিশন জানিয়েছে, গত ১৯ এপ্রিল যখন জাহাজটি আটকে দেওয়া হয়, তখন এটিতে ডায়ালাইসিসের জরুরি সরঞ্জাম এবং চিকিৎসা সামগ্রী বহন করা হচ্ছিল।

 

এক বিবৃতিতে মিশন জানায়, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। যার মধ্যে "আগ্রাসনের চূড়ান্ত নিষেধাজ্ঞা, মানবাধিকার এবং জীবনের অধিকার" অন্তর্ভুক্ত রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এই জবরদস্তিমূলক ও বেআইনি কাজ মানুষের জীবন বিপন্ন করছে, নৌ চলাচলের স্বাধীনতাকে ক্ষুণ্ন করছে এবং সংকটাপন্ন রোগীদের মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে।

 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন