খেলাধুলা, ক্রিকেট

জিম্বাবুয়েতে ৫০ ওভারের খেলায় উঠলো ৮২২ রান!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে এক অবিশ্বাস্য স্কোরকার্ড দেখে দর্শকরা স্তব্ধ হয়ে গেছেন। ২০২৫-২৬ মৌসুমের মাসভিঙ্গো ৫০ ওভার ফার্স্ট লিগের এক ম্যাচে মিথেন লায়ন্সকে মাত্র ২৮ রানে গুটিয়ে দেওয়ার পর স্করপিয়ন্স ক্রিকেট ক্লাব ৫০ ওভারে ৮২২ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায়। এর ফলে তারা ৭৯৪ রানের বিশাল এক জয় পায়, যা ক্রিকেটের ইতিহাসে অন্যতম বৃহত্তম জয়ের ব্যবধান হিসেবে রেকর্ড করা হয়েছে।

ম্যাচটি অফিসিয়াল লিস্ট 'এ' ভুক্ত না হলেও এই বিশাল পরিসংখ্যান ক্রিকেট বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে।

 

ইনিংসের শুরু থেকেই বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে তাকুন্ডা মাদেম্বো মাত্র ১৪৩ বলে ৩০২ রানের একটি মহাকাব্যিক ইনিংস খেলেন, যা সাজানো ছিল ৫০টি চার এবং ৭টি ছক্কায়। অন্যদিকে তাঁর ওপেনিং সঙ্গী উইনফেড মাতেন্ডেও কম যাননি, তিনি মাত্র ৭৫ বল খেলে ২৩টি চার ও ১৩টি ছক্কার সাহায্যে ২০৩ রানের একটি বিধ্বংসী ইনিংস উপহার দেন। এছাড়া তিন নম্বরে খেলতে নেমে ভিনসেন্টে মোয়ো ৩৯ বলে ৭৮ রান করেন এবং মিডল অর্ডারে গ্যাব্রিয়েল জায়া মাত্র ৪৯ বলে ১১০ রানের একটি ঝড়ো শতরান করে অপরাজিত থাকেন।
 

সূত্র: এমএসএন

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন