সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সেনাবাহিনীর কড়া তত্ত্বাবধানে তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। এর আগে, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাকে হাজির করার এই নির্দেশ দিয়েছিলেন।
গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকার একটি বাড়ি থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করার পর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী কারাগারে বন্দি রয়েছেন। প্রসিকিউশন সূত্রে ধারণা করা হচ্ছে, মোজাফফর হোসেনকেও ওই একই মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হতে পারে।
এই মামলায় ট্রাইব্যুনালের তদন্তকারী সংস্থা মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করতে পারে। এমনকি ঘটনার গভীরে যেতে এবং মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে প্রয়োজনে এই দুই সাবেক সেনা কর্মকর্তাকে সামনাসামনি বসিয়ে একত্রে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও চিফ প্রসিকিউটর জানিয়েছেন।
ডিবিসি/পিআরএএন