বিজ্ঞান ও প্রযুক্তি

জি-২০ সম্মেলনে এআই নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ না করার আহ্বান

প্রযুক্তি ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় অনুষ্ঠিত জি-২০ শিল্পপতি ও বাণিজ্য মন্ত্রীদের সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ না করার এবং নতুন নিয়মকানুন তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সম্মেলনের সহ-আয়োজক ও মার্কিন প্রযুক্তি উপদেষ্টা মাইকেল ক্রাটসিওস এ সময় 'ক্যারোলিনা নীতিমালা' গ্রহণের প্রস্তাব দেন। এই নীতিমালায় স্বাক্ষরকারী দেশগুলো সম্পূর্ণ নতুন বিধিমালা প্রণয়ন এড়িয়ে প্রযুক্তি-সম্পর্কিত নির্দিষ্ট ও নতুন পরিস্থিতিতে নিয়ম তৈরিতে মনোযোগ দিতে সম্মত হয়েছে, যেখানে চীন সরকারও স্বাক্ষর করেছে বলে জানানো হয়।

 

সম্মেলনে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি উদ্যোক্তা ও শিল্প নেতারা তাদের মতামত তুলে ধরেন। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ওপেন-ওয়েট এআই মডেলের ওপর কোনো ধরনের বিধিনিষেধ আরোপ না করার পক্ষে মত দেন। 

 

অন্যদিকে, স্পেসএক্সের সিইও ইলন মাস্ক ইউরোপীয় ইউনিয়নের প্রযুক্তি বিধিমালার সমালোচনা করে ডেটা সেন্টারের জন্য নতুন শক্তির উৎস বিকাশের আহ্বান জানান। তবে এর বিপরীতে ডিপমাইন্ডের ডেমিস হাসাবিস এআই সিস্টেমের জন্য কঠোর নিরাপত্তা পরীক্ষার ব্যবস্থা করার পক্ষে জোরালো তাগিদ দেন।

 

জাতিসংঘের একটি প্যানেল সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি সরকারি নীতিকে ছাড়িয়ে যাচ্ছে বলে সতর্ক করেছে। এআই এজেন্ট কর্তৃক হ্যাকিংয়ের ঘটনা এবং মার্কিন প্রতিদ্বন্দ্বিতায় চীনের ক্রমবর্ধমান উন্মুক্ত এআই মডেলের জনপ্রিয়তা বিশ্বজুড়ে নতুন নিরাপত্তা উদ্বেগের জন্ম দিয়েছে। ডিসেম্বরে মিয়ামিতে অনুষ্ঠেয় জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের প্রস্তুতি হিসেবে এই ধারাবাহিক বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে।

 

সূত্র: রয়টার্স

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন