জাতীয়

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা আজ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫২:৩৭ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অপেক্ষার অবসান ঘটছে আজ। দেশব্যাপী অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফল আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হচ্ছে। দুপুর ১টায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের হাতে ফলাফল হস্তান্তরের পর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে তা প্রকাশ করা হবে বলে গতকাল মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

গত ২৮ ডিসেম্বর সকাল ১০টায় দেশজুড়ে ৬১১টি কেন্দ্রে একযোগে এই বৃত্তি পরীক্ষা শুরু হয়, যেখানে অংশ নেন প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী। নির্ধারিত সূচি অনুযায়ী ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর যথাক্রমে বাংলা, ইংরেজি ও গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বরের বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষাটি স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে ২০২৬ সালের ৫ জানুয়ারি স্থগিত হওয়া সেই পরীক্ষাটি নেওয়া হয়। সম্পূর্ণ উত্তরপত্র মূল্যায়ন শেষে আজ চূড়ান্ত ফলাফল প্রকাশ পেতে যাচ্ছে।

 

এবারও নির্ধারিত নীতিমালার ওপর ভিত্তি করে বোর্ড ও উপজেলা পর্যায়ে ট্যালেন্টপুল এবং সাধারণ, এই দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বন্টন করা হবে। ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীরা খুব সহজেই অনলাইন এবং এসএমএসের মাধ্যমে তা সংগ্রহ করতে পারবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট dpe.gov.bd-এ গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল (2026) সাবমিট করলেই ফলাফল দেখা যাবে। এছাড়া যেকোনো মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলে ফিরতি মেসেজেও দ্রুত ফলাফল জানা যাবে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন