বাংলাদেশ, রাজনীতি

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো ছাড় দেয়া হবে না: জামায়াত আমির

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয় সংসদে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেয়া হবে না বলে জানালেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই বিপ্লবের যে মূল স্পিরিট বা আকাঙ্ক্ষা, তা পূরণে তার দল সংসদে আপসহীন ভূমিকা পালন করবে। একইসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল আচরণের মাধ্যমেই দেশে গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ ফিরে পাবে। নবনির্বাচিত এমপিদের উদ্দেশে তিনি দেশ ও জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন