জাতীয়

জুলাই আন্দোলনে প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ও প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ৯ এপ্রিল এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ। সেদিন দুই হাত প্রসারিত করে পুলিশের বন্দুকের সামনে নির্ভয়ে বুক পেতে দেওয়া সাঈদের একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এই মর্মান্তিক ঘটনাই মূলত ছাত্র-জনতার আন্দোলনকে এক প্রবল গণ-অভ্যুত্থানে রূপ দিতে বিশেষ ভূমিকা পালন করেছিল।

 

ছাত্র-জনতার সেই তুমুল আন্দোলনের ধারাবাহিকতায় একই বছরের ৫ আগস্ট তৎকালীন শেখ হাসিনা সরকারের পতন ঘটে। বর্তমানে জুলাই-আগস্টে সংঘটিত সেইসব হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে, যার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এবার শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন