২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় শহীদ হওয়া ৩২ জনের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর শাখা।
শনিবার (১ আগস্ট) ছাত্রনেতা ওয়ালিদ ইসলাম নাঈম জমাদারের নেতৃত্বে শহীদদের স্মরণে ৩২টি নিমগাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তামিম শিকদার, মোহাম্মদ আশিকুল ইসলাম আশিক, মো. সোহাগ (১৬), আল হামিম সায়মন, মোহাম্মদ সাইফুল ইসলাম, লিজা (যিনি হাফেজা হওয়ার স্বপ্ন দেখতেন), আমির হোসেন, নাদিম হোসেন, মায়া ইসলামসহ অন্যান্য শহীদদের স্মরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে হান্নান সরদার, চঞ্চল শেখ, নাহিদ রানা, বাইজিদ হোসেন, শিপন হোসেনসহ আরও অনেকে।
কর্মসূচিতে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের স্মৃতি সংরক্ষণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া, বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।
ডিবিসি/এমএনকে