রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সংবর্ধনা ও আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে।
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তির বা দলের অর্জন নয়, এটি সমগ্র জাতির সম্মিলিত সংগ্রামের ফল।
সাংবিধানিক সংস্কার ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি উল্লেখ করেন, একনায়কতন্ত্র থেকে মুক্ত থাকার এই পথকে ধরে রাখতে হলে বিভাজন এড়াতে হবে। গুমের বিচার ও মানবতাবিরোধী অপরাধের জন্য রাজনৈতিক দলের বিচারের বিষয়ে বিচার বিভাগের সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করে তিনি সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ডিবিসি/ এসভিএন