বিবিধ

জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডে নতুন ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড ড. অলিভার কুটজকে নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে। ফেব্রুয়ারি ২০২৬ থেকে তিনি ঢাকায় দায়িত্ব পালন করছেন।

ড. কুটজ এর তামাক শিল্পে দুই দশকেরও বেশি আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০০০ সালে রিমৎসমা/ইম্পেরিয়াল ব্র্যান্ডস–এ কর্মজীবন শুরু করেন।এরপর এশিয়া, ককেশাস, পূর্ব ইউরোপ এবং উত্তর আমেরিকায় একাধিক সিনিয়র কমার্শিয়াল ও জেনারেল ম্যানেজমেন্ট পদে দায়িত্ব পালন করেন।


তার নেতৃত্বের যাত্রায় তিনি তাইওয়ানে মার্কেটিং ডিরেক্টর, ককেশাস, ইউক্রেন ও রাশিয়ায় জেনারেল ম্যানেজার এবং আইটিজি ব্র্যান্ডস ইউএসএ এর প্রেসিডেন্ট ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি চেক প্রজাতন্ত্রের প্রাগ থেকে জেনারেল ম্যানেজার হিসেবে সেন্ট্রাল ও ইস্টার্ন ইউরোপ অঞ্চলের নেতৃত্ব দেন এবং সর্বশেষ যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মার্কেটিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

 

বাংলাদেশের বাজার সম্ভাবনা প্রসঙ্গে ড. অলিভার কুটজ বলেন, ‘বাংলাদেশ একটি সম্ভাবনাময় বাজার। এখানে দায়িত্বশীলভাবে প্রবৃদ্ধির অনেক সুযোগ আছে। আমি আমাদের টিম ও অংশীজনদের সঙ্গে কাজ করে ব্যবসার ভিত্তি আরও শক্তিশালী করতে চাই। একই সঙ্গে নীতিমালা নিশ্চিত করে বাজারে জেটিআই–এর উপস্থিতির ধারাবাহিক উন্নয়নে অবদান রাখতে আমি উদ্‌গ্রীব।’

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন