বিবিধ, প্রবাস

জেদ্দায় প্রবাসীদের অংশগ্রহণে জমজমাট বৈশাখী পিঠা উৎসব

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তীব্র শীত উপেক্ষা করে সৌদি আরবের জেদ্দা সিটিতে অনুষ্ঠিত হলো জমজমাট বৈশাখী পিঠা উৎসব।

প্রাণের এই উৎসবে পিঠার পাশাপাশি নানা সাংস্কৃতিক আয়োজনে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা, যেখানে পরিবার-পরিজন এবং বিশেষ করে নতুন প্রজন্মের মাতোয়ারা উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশের কোনো পিঠামেলার মতোই থরে থরে সাজানো ছিল হরেক রকমের নকশার পিঠা। 

 

পুরো অনুষ্ঠানজুড়েই বাহারি পিঠা-পুলির মন মাতানো গন্ধ ছড়িয়ে পড়ে। আয়োজনে ছিল দুধপুলি, ভাপা পিঠা, ঝিনুক পিঠা, দুধ চিতই, পাটিসাপটাসহ বৈচিত্র্যময় স্বাদের নানা পিঠা। উৎসবের মঞ্চে শিশু শিল্পীদের নাচ দর্শকদের মুগ্ধ করে এবং স্থানীয় শিল্পীদের গানের তালে নেচে ওঠেন অনেকেই। 

 

প্রতিবছরের মতো এবারও বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হিসেবে এই বৈশাখী পিঠা উৎসবের আয়োজন করেন সারতাজুল আলম দিপু, মো. ওজিউল্লাহ মিয়া, আতাউর রহমান ভূইয়া, শওকাতুল আলম নিপু, মামুনুল হক, মারওয়া, রাওয়াজ, তোহফা, তাশফিয়াসহ আরও অনেকে। 

 

এক ঝাঁক নবীন ও প্রবীণের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে। বিভিন্ন শ্রেণিপেশার প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি এই উৎসবকে আরও মুখরিত করে তোলে। উপস্থিত প্রবাসীরা প্রত্যাশা করেন, বাংলাদেশের সংস্কৃতি বহন করে এমন আয়োজন ভবিষ্যতে আরও অনুষ্ঠিত হোক।


ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন