বাংলাদেশ, জেলার সংবাদ

জেলার পরে দেশের চাহিদা মেটাচ্ছে হবিগঞ্জে উৎপাদিত শিম

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ১৩ই ডিসেম্বর ২০২৫ ১১:০৬:৩৯ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হবিগঞ্জের নবীগঞ্জ, বাহুবল ও মাধবপুর উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন শিমের লতানো গাছ আর বেগুনি ফুলের সমারোহ। অনুকূল আবহাওয়ায় এবার শিমের বাম্পার ফলন পেয়েছেন স্থানীয় কৃষকরা।

কৃষি বিভাগের তথ্যমতে, চলতি শীত মৌসুমে আড়াই হাজারের বেশি হেক্টর জমিতে শিমের চাষ হয়েছে, যা জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হচ্ছে। শিম চাষের মাধ্যমে কৃষকরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি এলাকায় কর্মসংস্থানও তৈরি হচ্ছে।

 

স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান জানান, সরকারি সুযোগ-সুবিধা বৃদ্ধি পেলে উৎপাদন আরও বাড়বে। হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আখতারুজ্জামান জানান, শিম বিদেশে রপ্তানির লক্ষ্যে প্যাকিং হাউজ নির্মাণের পরিকল্পনা চলছে।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন