ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির বিরোধিতা করছেন, কারণ যুদ্ধ থামলে তাকে জেলে যেতে হতে পারে। একইসঙ্গে যুদ্ধ থামানোর চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার সুযোগ নেতানিয়াহুকে দিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যেন ধস নামানো না হয়, সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, "যুক্তরাষ্ট্র যদি নেতানিয়াহুকে কূটনীতি নস্যাৎ করার সুযোগ দিয়ে নিজেদের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে চায়, তবে সেটি হবে চূড়ান্ত অর্থে তাদের নিজেদেরই সিদ্ধান্ত। আমরা মনে করি এটি চরম বোকামি হবে, তবে আমরা এ পরিস্থিতির জন্যও প্রস্তুত আছি।"
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি