বিবিধ

জেসিআই চট্টগ্রামের নতুন কমিটির সভাপতি জুনায়েদ, সাধারণ সম্পাদক মঈন

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

সোমবার ২৯শে ডিসেম্বর ২০২৫ ০২:৫১:৪১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রামের ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে জুনায়েদ আহমেদ রাহাতকে সভাপতি (প্রেসিডেন্ট) এবং মঈন উদ্দিন নাহিদকে সাধারণ সম্পাদক (সেক্রেটারি জেনারেল) হিসেবে নির্বাচিত করা হয়।

শুক্রবার (২৬শে ডিসেম্বর) নগরীর চিটাগং ক্লাবের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

 

নবগঠিত কমিটিতে আইপিএলপি হিসেবে রয়েছেন গোলাম সরোয়ার চৌধুরী। নির্বাহী সহসভাপতি পদে ডা. জুয়েল রহমান ও আল আমিন মেহেরাজ বাপ্পি এবং সহসভাপতি হিসেবে সাদ বিন মুস্তাফিজ অনিন্দো, মো. সাদেক উর রহমান সাদাফ, অনিক চৌধুরী ও ইঞ্জিনিয়ার তাইমুর আহমেদ দায়িত্ব পেয়েছেন। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মুন্তাসির আল মাহমুদ।

এছাড়া এক্সিকিউটিভ এসিস্ট্যান্ট টু প্রেসিডেন্ট সায়হান হাসনাত, জিএলসি শাহেদ আলী সাকি এবং লোকাল ট্রেনিং কমিশনার হিসেবে তৈয়্যবুর রহমান জাওয়াদ যুক্ত হয়েছেন।

 

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে জেসিআই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার চেয়ারপারসন শাহাব উদ্দিন চৌধুরী, মিডিয়া ও পিআর চেয়ারপারসন ডা. নুরুল কবির মাসুম, জেসিআই ইন বিজনেস চেয়ারপারসন কাইসার হামিদ ফরহাদ এবং স্ট্রাটেজিক প্লানিং চেয়ারপারসন হিসেবে সাকিব চৌধুরীর নাম ঘোষণা করা হয়। পরিচালক পদে মোহাম্মদ আনাস, ফয়সাল মাহমুদ, সারিশত বিনতে নূর, মো. জিয়া উদ্দিন, মো. রবিউল ইসলাম, শেখ মোহাম্মদ উজাইর, আবদুল্লাহ আল ফরহাদ এবং কাজি আমির খসরু নিযুক্ত হয়েছেন। কমিটিতে ডিজিটাল কমিটি চেয়ার মো. নিয়াজুর রহমান চৌধুরী এবং ইভেন্ট কমিটি চেয়ার হিসেবে আশিক আমান ইতাজও স্থান পেয়েছেন।

 

নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেসিআই বাংলাদেশের সহসভাপতি এবং জেসিআই চিটাগং-এর ২০২৪ সালের প্রেসিডেন্ট ইসমাইল মুন্না। অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের ন্যাশনাল গভর্নিং বডির পক্ষ থেকে ন্যাশনাল প্রেসিডেন্ট (ইলেক্ট) আরফিন রাফি আহমেদ, ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট (ইলেক্ট) শান সাহেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জেসিআই চিটাগংয়ের ২০২১ সালের প্রেসিডেন্ট টিপু সুলতান শিকদার এবং ২০২৩ সালের প্রেসিডেন্ট ও জেসিআই বাংলাদেশ ক্লাব চেয়ারপারসন রাজু আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

শুভেচ্ছা বক্তব্যে নবনির্বাচিত প্রেসিডেন্ট জুনায়েদ আহমেদ রাহাত বলেন, জেসিআই তরুণদের সংগঠন। সংগঠনের ১৪ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে তিনি সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের নিয়ে গঠিত আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)। ২০১২ সালে সংগঠনটির চট্টগ্রাম চ্যাপ্টার তাদের কার্যক্রম শুরু করে।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন