আন্তর্জাতিক, আমেরিকা

জ্বালানি তেলের দাম ও হরমুজ প্রণালী সংকট নিয়ে ট্রাম্পের ভাষণে সন্তুষ্ট নন মার্কিনিরা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের জনগণের মনে থাকা বড় প্রশ্নগুলোর উত্তর দিয়ে তাদের সন্তুষ্ট করতে পারেননি। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে মার্কিনিদের আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল যে, যুক্তরাষ্ট্র এবং বিশ্বজুড়ে জ্বালানি তেলের যে উচ্চমূল্য বিরাজ করছে, তার কোনো সমাধান এই ভাষণে উঠে আসেনি।

এর পরিবর্তে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে, এটি আমেরিকার ভবিষ্যৎ প্রজন্ম—অর্থাৎ তাদের সন্তান ও নাতি-নাতনিদের জন্য একটি বিনিয়োগ। তবে এমন বক্তব্য সম্ভবত বর্তমানের অর্থনৈতিক ভোগান্তি কমাতে কোনো কাজে আসবে না।

 

সবকিছুর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে: এই সংঘাতের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট বেশ কয়েকটি বড় লক্ষ্যের কথা নির্ধারণ করেছিলেন। এর মধ্যে প্রধান দুটি লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প এবং এই অঞ্চলে তাদের ছায়া গোষ্ঠীগুলোকে (প্রক্সি) ধ্বংস করা।

 

কিন্তু বাস্তবে এই লক্ষ্যগুলোর কোনোটিই অর্জিত হয়নি। উপরন্তু এখন নতুন সমস্যা হিসেবে দেখা দিয়েছে হরমুজ প্রণালী অবরোধের ঘটনা। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের কাছে এই নতুন সংকটেরও কোনো সমাধান পাওয়া যায়নি।

 

সূত্র: আল-জাজিরা

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন