বাংলাদেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সরকারকে সাধুবাদ পেট্রোল পাম্প মালিক সমিতির

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সংগঠনটির পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়।

বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ ওই বার্তায় জানান, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে দেশের বাজারে দামের এই সমন্বয় একটি ইতিবাচক পদক্ষেপ। এর ফলে জ্বালানি তেলের অবৈধ মজুত প্রবণতা কমে আসবে এবং তেল বিক্রির ক্ষেত্রে আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত হবে বলে সংগঠনটি মনে করে।

 

এর আগে শনিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা জানানো হয়। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা এবং অকটেনে ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতি লিটার পেট্রোলের দাম ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন