বাংলাদেশ, জেলার সংবাদ

জয়পুরহাটে অতিরিক্ত ভাড়া আদায় করায় ৫ পরিবহনকে জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পবিত্র ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে জয়পুরহাটে ঢাকাগামী ৫টি দূরপাল্লার পরিবহনকে ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে শহরের পাচুর মোড় এবং পাঁচবিবি বাস টার্মিনাল এলাকায় ঢাকাগামী বিভিন্ন পরিবহনের কাউন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হক এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সূত্রে জানা গেছে, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় এবং কাউন্টারের দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা (চার্ট) প্রদর্শন না করায় এই দণ্ড দেওয়া হয়। 

 

জরিমানাপ্রাপ্ত পরিবহনগুলোর মধ্যে আহাদ পরিবহনকে ১০ হাজার টাকা, এস আই পরিবহনকে ১০ হাজার টাকা, যমুনা লাইনকে ১০ হাজার টাকা, সেলফি পরিবহনকে ১০ হাজার টাকা এবং সামি পরিবহনকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

 

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হক জানান, ঈদযাত্রায় ঘরমুখো ও কর্মস্থলে ফেরা যাত্রীদের ভোগান্তি কমাতে এবং পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

অভিযান চলাকালে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাদল মিয়া এবং জয়পুরহাট বিআরটিএ-এর মোটরযান পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন