বাংলাদেশ, জেলার সংবাদ

জয়পুরহাটে দুর্বৃত্তদের হামলায় ফুফু নিহত, ভাতিজি আহত

জয়পুরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ৩রা ডিসেম্বর ২০২৫ ১২:২৩:১৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জয়পুরহাটে দুর্বৃত্তদের টিউবওয়েলের হান্ডেলের আঘাতে নুরুন্নাহার বেগম (৪৭) নামের এক নারী নিহত এবং তাঁর ভাতিজি খাতিজা খাতুন (১৬) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৩রা ডিসেম্বর) গভীর রাতে জয়পুরহাট সদর উপজেলার চিরলা গ্রামে এই ঘটনাটি ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নুরুন্নাহার বেগম সদর উপজেলার চিরলা গ্রামের গফুর মন্ডলের মেয়ে। আহত খাতিজা খাতুন তারই ভাতিজি।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নুরুন্নাহার বেগম এবং ভাতিজি খাতিজা খাতুন একই ঘরে ঘুমিয়েছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে টিউবওয়েলের হান্ডেল দিয়ে তাঁদের মাথায় আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নুরুন্নাহার বেগম মারা যান।

 

আহত খাতিজা খাতুনকে বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন