বাংলাদেশ, জেলার সংবাদ

জয়পুরহাটে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার মাঝিনা লোহার গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলো ওই গ্রামের এনামুল হকের বড় ছেলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হোসেন আলী (১২) এবং ছোট ছেলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রহমত আলী (১০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে হোসেন ও রহমত দুই ভাই বাড়ির পাশে বন্ধুদের সাথে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অজান্তে তারা পাশের একটি পুকুরে পড়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। 

 

অনেক অনুসন্ধানের পর পুকুর থেকে তাদের অচেতন দেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।

 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

একই সাথে দুই সন্তানের এমন অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে স্থানীয় বাসিন্দারা তাদের বাড়িতে ভিড় করছেন। মাত্র দুই বছরের ব্যবধানের দুই ভাইকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বাবা-মা।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন