জেলার সংবাদ

জয়পুরহাটে 'বন্দুকযুদ্ধে' ৮ মামলার আসামি নিহত

জয়পুরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ১৫ই জুলাই ২০২০ ০৭:২৩:৫২ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জয়পুরহাট সদর উপজেলার ভুটিয়াপাড়া কদমতলী ব্রীজের পাশ থেকে রুবেল হোসেন ডালিম নামের এক শীর্ষ মাদক কারবারির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ বুধবার (১৫ জুলাই) সকালে তার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান জানান, মাদকদ্রব্যের ভাগবাটোয়ারা নিয়ে মাদক কারবারিদের দু’পক্ষের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ভুটিয়াপাড়া কদমতলী ব্রীজের নিকট যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেলেও সেখানে রুবেল হোসেনের গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তলসহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করে। নিহত ডালিমের বিরুদ্ধে জয়পুরহাট থানায় হত্যা, অপহরণ ও মাদকদ্রব্যের ৮টি মামলা আছে। মাদক সংক্রান্ত জেরে ডালিম প্রতিপক্ষ গ্রুপের গুলিতে নিহত হয়ে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

তবে পরিবারের দাবি, মঙ্গলবার রাত ৮টায় সাদা পোশাকধারীরা বাজারের দোকান থেকে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে।

আরও পড়ুন