বাংলাদেশ, জেলার সংবাদ

জয়পুরহাটে বন্ধুর মেয়েকে ধর্ষণ

আবু বকর

ডিবিসি নিউজ

শনিবার ৪ঠা জুন ২০২২ ০১:১৪:১৮ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গোড়নাতে কমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাবা-মেয়ে দুজনকে অজ্ঞান করে ৮ম শ্রেণি পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

ধর্ষণের অভিযোগে হায়দার আলী (৫০) নামে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হায়দার আলী পাঁচবিবি উপজেলার বিনশিরা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

 

শুক্রবার সকালে উপজেলার গোড়না এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পলাশ চন্দ্র জানান, গ্রেপ্তারকৃত হায়দার আলী মেয়েটির বাবার বন্ধু ছিল। এই সুবাদে মেয়েটির বাড়িতে নিয়মিত যাতায়াত  করত সে। বুধবার (১লা জুন) রাতে ওই মেয়ে ও তার বাবা বাড়িতে ছিলেন। এসময় হায়দার আলী কমল পানীয়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে বাবা-মেয়ে দু'জনকেই খাইয়ে দেন। কিছুক্ষণ পর তারা অচেতন হয়ে পড়লে বাবাকে রুমের মধ্যে রেখে মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে পলিয়ে যান হায়দার আলী।

 

ওসি আরও জানান, সকালে স্থানীয়রা বাবা-মেয়ে দুজনকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মেয়েটির বাবা বাদি হয়ে থানায় মামলা করলে হায়দার আলীকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন