জেলার সংবাদ

জয়পুরহাটে বোরকা-হিজাব পরে ডাকাতির চেষ্টার সময় যুবক আটক

জয়পুরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জয়পুরহাটে গভীর রাতে হিজাব ও বোরকা পরে এক বাড়িতে ডাকাতির চেষ্টার সময় ধারালো অস্ত্রসহ আব্দুল মুমিন নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী।

বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের রোয়ার গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক আব্দুল মুমিন স্থানীয় বাসিন্দা। তার সহযোগী আরিফুল ইসলাম নামের আরেকজন পালিয়ে গেছে বলে জানা গেছে।


ওসি মুক্তারুল আলম জানান, রাত আনুমানিক ২টার দিকে রোয়ার গ্রামের বেলাল হোসেনের বাড়িতে হিজাব ও বোরকা পরিহিত দুজন ব্যক্তি প্রবেশ করে। তারা ঘরে ঢুকে বেলালের স্ত্রী সাজেদা বেগমের গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সাজেদা বেগম চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসে।


গ্রামবাসীকে দেখে পালিয়ে যাওয়ার সময় আব্দুল মুমিনকে অস্ত্রসহ ধরে ফেলেন স্থানীয়রা। তবে তার সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।


পরে পুলিশে খবর দেওয়া হলে ক্ষেতলাল থানা-পুলিশ ঘটনাস্থলে এসে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়।


পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি মুক্তারুল আলম। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন