বাংলাদেশ, জেলার সংবাদ

জয়পুরহাটে শাশুড়িকে হত্যার অভিযোগে ছেলের বউ গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ১২ই মে ২০২৪ ১০:৪৫:৩৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জয়পুরহাটে শাশুড়িকে হত্যার অভিযোগে ছেলের বউ মুনি আক্তার নীলা (২০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১২ মে) সকালে পাঁচবিবি উপজেলার হরেন্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মুনি আক্তার নীলা হরেন্দা গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।

 

মামলার এজাহারে জানা যায়, শনিবার (১১ মে) সন্ধ্যার দিকে আড়াই বছরের শিশু নাতনীকে ভাত খাওয়ানোকে কেন্দ্র করে শাশুড়ি রোকেয়া বেগম ও তার ছোট ছেলের বউ মুনি আক্তার নীলার মাঝে ঝগড়াঝাঁটি হয়। একপর্যায়ে ছেলের বউ শাশুড়ির মাথার চুল চেপে ধরে টানাহেঁচড়া করতে থাকে।

 

এসময় ছেলের বউ শাশুড়িকে জোড়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন ঘরের দরজার সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন শাশুড়ি। এদিকে খবর পেয়ে আহত মাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন ছেলে। সেখানে রোগীর অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল  হাসপাতালে রেফার্ড করেন। পরে রাত নয়টার দিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে মারা যান শ্বাশুরি।

 

এ ঘটনায়  শ্বশুর হাসেন আলী বাদি হয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত ছেলের বউকে গ্রেপ্তার করেছেন।

 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ‘এ ঘটনায় মামলার পরে আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’


ডিবিসি/ এসএইচ 

আরও পড়ুন