জেলার সংবাদ

ঝালকাঠিতে ইয়াবাসহ তিন নারী আটক

বরিশাল ব্যুরো

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৬ই এপ্রিল ২০২৬ ০৭:১৬:৩১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঝালকাঠি শহরে অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবাসহ তিন নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৫ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে ঝালকাঠি পৌর শহরের কাঠপট্টি খেলার মাঠসংলগ্ন ‘উদ্বোধন সুপার মার্কেট’-এর সামনে থেকে তাঁদের আটক করা হয়।

ডিবির পরিদর্শক (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির উদ্দেশে সেখানে অবস্থানরত ওই তিন নারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন—সোনিয়া (৩৫), শারমিন বেগম (৩২) ও মনি আক্তার (৩৭)।

 

তাঁদের তল্লাশি করে সোনিয়ার কাছে থাকা একটি হ্যান্ডব্যাগ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৭ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক নারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ডিবির এই কর্মকর্তা।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন