জেলার সংবাদ

ঝালকাঠিতে নির্দিষ্ট সময়ে অফিস না খোলায় ভূমি উপসহকারী কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বরিশাল ব্যুরো

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নির্ধারিত সময়ে অফিস না খোলায় এবং কর্মস্থলে অনুপস্থিত থাকায় ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এর আগে সকালে বরিশালের বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ আকস্মিক ওই অফিস পরিদর্শনে গিয়ে দেখতে পান, নির্ধারিত সময় পার হলেও অফিসটি তালাবদ্ধ রয়েছে এবং সেখানে কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত নেই।

 

পরবর্তীতে স্থানীয় এক দপ্তরি এসে সকাল সাড়ে ৯টার দিকে তালা খোলেন। স্থানীয়দের সূত্রে জানা যায়, ওই অফিসে প্রায়ই সকাল ১০টা থেকে সাড়ে ১০টার আগে কাউকে পাওয়া যায় না।

 

এই ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে প্রধান অভিযুক্তকে সাময়িক বরখাস্তের পাশাপাশি দুই অফিস সহায়ক মো. মাহবুবুর রহমান ও মনোতোষ হালদারকে তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন