বাংলাদেশ, জেলার সংবাদ

ঝালকাঠিতে পরিত্যক্ত মুরগির খাঁচা থেকে ‘পেন গান’ উদ্ধার

বরিশাল প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঝালকাঠির রাজাপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র ‘পেন গান’ (কলমের মতো দেখতে ছোট বন্দুক) উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮)।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাতে র‍্যাব-৮ এর একটি দল ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন ১ নম্বর সাতুরিয়া ইউনিয়নের নান্নু শিকদারের বসতবাড়ির পেছনে অভিযান পরিচালনা করে।


সেখানে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি মুরগির খাঁচার পেছন থেকে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ওই বিদেশি পেন গানটি উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে অস্ত্রটি জব্দ করেন র‍্যাব সদস্যরা।


র‍্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন