জেলার সংবাদ

ঝালকাঠিতে পুকুরের পানি সেচে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বরিশাল ব্যুরো

ডিবিসি নিউজ

সোমবার ৭ই সেপ্টেম্বর ২০২৬ ০৭:১৩:৫২ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঝালকাঠির রাজাপুরে পুকুরের পানি সেচে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপ্লব পাটিকর (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাংগর এলাকায় এ ঘটনা ঘটে। বিপ্লব পাটিকর ওই এলাকার নির্মল পাটিকরের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিপ্লবসহ ৪–৫ জন একটি পুকুরের পানি সেচে মাছ ধরার জন্য বৈদ্যুতিক জগ মেশিন ব্যবহার করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিপ্লব বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে সঙ্গে থাকা লোকজন তাকে দ্রুত উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

 

খবর পেয়ে রাজাপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই বিপ্লব পাটিকরের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন