জেলার সংবাদ

ঝিনাইদহে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ২৩শে মে ২০২০ ০৭:৫৩:১৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার ও সবজি বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরে শতাধিক মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয় ।

এসবের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, সেমাই,চিনি, সাবান, মাস্ক ও সবজি।উপজেলা প্রশাসনের সহযোগীতায় বেসরকারি প্রতিষ্ঠান 'পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র' এর আর্থিক সহযোগীতায় ওই সকল উপহার ও সবজী বিতরণ কর হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের জোনাল ম্যানেজার গাজী এনামুল কবির, এরিয়া ম্যানেজার হাসানুর রহমান, এডমিন সালেহা পারভীন স্বপ্না উপস্থিত ছিলেন।

আরও পড়ুন