জেলার সংবাদ

ঝিনাইদহে টিসিবি'র পণ্য বিতরণ নিয়ে বিরোধে প্রাণ হারালেন বৃদ্ধ

ঝিনাইদহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঝিনাইদহের শৈলকুপায় টিসিবি'র পণ্য বিতরন কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত সাবেক ইউপি সদস্য ইলিয়াস হোসেন এর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।

জানা যায়, শৈলকুপা শহরের কলেজ রোডে টিসিবি'র পণ্য বিতরণ নিয়ে চলতি মাসের ২০ তারিখ সকালে জনৈক বিধান সাহা এর ব্যবসা প্রতিষ্ঠানে ইলিয়াস হোসেন এর ছেলে ও ওই প্রতিষ্ঠানের কর্মচারী রিসালাত হোসেন এর সাথে পার্শ্ববর্তী চতুড়া গ্রামের মাজিদুল ইসলামের তর্ক বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে।

 

এরপর দুপুরে ইলিয়াস হোসেন মোটরসাইকেল যোগে বাড়ি থেকে শৈলকুপা শহরে যাওয়ার পথে মাজিদুল তার প্রতিরোধ করে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় ইলিয়াস হোসেনের মৃত্যু হয়। 

 

শৈলকুপা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আক্তারুজ্জামান জানান, টিসিবি'র পণ্য বিতরণের সময় কারো দ্বারা আহত হয়ে ইলিয়াস কুষ্টিয়া চিকিৎসা নিচ্ছিল। এরপর আজ তার মৃত্যু হয়। তবে কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানতে পারিনি।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন