বাংলাদেশ, জেলার সংবাদ

ঝিনাইদহে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২১শে এপ্রিল ২০২৬ ০৯:৩৪:০৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে আরিফ হোসেন (১৭) এবং একই গ্রামের শিপন আহমেদের ছেলে সোহান আহমেদ (১৭)।

 

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার মিরাজুল ইসলাম জানান, আরিফ ও সোহান মোটরসাইকেলযোগে ঝিনাইদহ শহর থেকে নিজ গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে পাঁচমাইল এলাকায় পৌঁছালে একটি মাহিন্দ্র গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। 

 

এতে তারা ছিটকে সড়কের ওপর পড়লে একটি ট্রাকের নিচে চাপা পড়েন। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই তরুণের মৃত্যু হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন