জেলার সংবাদ

ঝিনাইদহে তর্কের জেরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়ায় ছুরিকাঘাতে কাউসার আলী (২১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কাউসার হরিণাকুণ্ডু উপজেলার বৈঠাপাড়া গ্রামের বাসিন্দা এবং ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের সপ্তম সেমিস্টারের ছাত্র ছিলেন।

অন্যদিকে, অভিযুক্ত লিখন (১৪) বাড়িবাথান মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। সে সদর উপজেলার শৈলমারী গ্রামের বাসিন্দা। পুলিশ তাকে আটক করেছে।


জানা যায়, লিখন ও কাউসার শহরের মহিলা কলেজপাড়ায় একটি মেসে থাকতেন। সন্ধ্যার দিকে মেসে খাবার না থাকা ও বাজার করাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে কাউসার লিখনকে চড় মারেন। এতে ক্ষিপ্ত হয়ে লিখন পাশে থাকা একটি ছুরি দিয়ে কাউসারের ঘাড়ে আঘাত করে। হাতাহাতির ঘটনায় লিখনও আঘাতপ্রাপ্ত হয়। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন।


ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এদিকে আটক লিখনকে নিয়ে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন