জেলার সংবাদ

ঝিনাইদহে নিখোঁজের ৪দিন পর নদীর কচুরিপানায় মিলল হেলপারের মরদেহ

ঝিনাইদহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঝিনাইদহে নিখোঁজের চারদিন পর রমজান আলী (৪৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সদর উপজেলার বেগবতী নদী থেকে ভাসমান ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন।

নিহত রমজান আলী সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মোদাচ্ছের আলীর ছেলে। তিনি মৃগী রোগী ছিলেন বলে পরিবার সূত্রে দাবি করা হয়েছে।

 

স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়, গত চারদিন আগে ট্রাকের হেলপার রমজান আলী নিখোঁজ হন। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে গত বৃহস্পতিবার ঝিনাইদহ সদর থানায় পরিবারের লোকজন সাধারণ ডায়রি করে।

 

আজ শনিবার সকালে বিষয়খালী বাজারের স্থানীয় লোকজন বেগবতী নদীতে কচুরিপানার ভেতরে আটকা পড়া একটি মরদেহ ভাসতে দেখে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে।

 

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরে জানা যাবে। এ ঘটনায় যথাযথ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন