বাংলাদেশ, জেলার সংবাদ

ঝিনাইদহে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে আরজ আলী (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সন্ধ্যা ৬টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আরজ আলী জেলার কালীগঞ্জ উপজেলার কালুখালী গ্রামের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার পরপরই বাসটিকে আটক করেছে পুলিশ।

 

দুর্ঘটনার বিষয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস জানান, আরজ আলী মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি বাস তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

 

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করেন এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পুলিশের কাছে হস্তান্তর করেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন