জেলার সংবাদ

ঝিনাইদহে বাসচাপায় স্ত্রী নিহত, আহত সেনাসদস্য স্বামী

ঝিনাইদহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় জান্নাতুল ফেরদৌস তুলি (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী সেনাবাহিনীর সদস্য সোহেল কাজী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) সকালে ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর অভিযুক্ত গড়াই পরিবহনের বাসটি আটক করেছে পুলিশ।

 

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস জানান, সকালে নড়াইল থেকে মোটরসাইকেলে স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলিকে নিয়ে শৈলকুপা উপজেলার বড়দাহ এলাকায় শ্বশুরবাড়ির উদ্দেশে যাচ্ছিলেন সোহেল কাজী। পথে ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।

 

এতে জান্নাতুল ফেরদৌস তুলি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন তার স্বামী সোহেল কাজী। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

সোহেল কাজীর বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষীপাশা গ্রামে। তিনি চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

 

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন