বাংলাদেশ, জেলার সংবাদ

ঝিনাইদহে ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার একটি ভাড়া বাসা থেকে খুশি খাতুন (১৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি, তবে তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খুশি খাতুন মাত্র এক সপ্তাহ আগে শহরের পাগলাকানাই এলাকায় সায়াদাতীয়া সড়কের পাশে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। মঙ্গলবার রাতে হোটেলের কাজ শেষে স্বামী পরিচয়ে এক ব্যক্তির সঙ্গে তিনি ওই বাড়িতে আসেন।

 

পরে বুধবার সকালে ঘরের সামনের দরজা বন্ধ দেখে প্রতিবেশীরা তাকে ডাকাডাকি করতে থাকেন। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে তারা পেছনের খোলা দরজা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে খুশির মরদেহ দেখতে পান। নিহতের গলায় ফাঁস দেওয়ার মতো দাগ রয়েছে এবং মরদেহের পাশেই একটি ওড়না পড়ে থাকতে দেখা গেছে।

 

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের তদন্ত চলমান রয়েছে।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন