বাংলাদেশ, জেলার সংবাদ

ঝিনাইদহ থেকে ১৭ পিস ষান্ডা উদ্ধার, আটক ১

ঝিনাইদহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ৬ই অক্টোবর ২০২৩ ০৩:৫২:৪২ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঝিনাইদহের মহেশপুরের মান্দারতলা এলাকা থেকে বিরল প্রজাতির ১৭ পিস ষান্ডা প্রাণী উদ্ধারসহ মো. রাজ্জাক রাজু (৩৬) নামের একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন। আটক রাজ্জাক রাজু রাজাবাড়ী জেলার বালিয়াকান্দি থানার গাড়াখোলা গ্রামের আকবর কবিরাজের ছেলে এবং পেশায় কবিরাজ।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, বুধবার সকালে গোয়েন্দা পুলিশের একটি টিম মহেশপুর উপজেলার মান্দারতলা এলাকায় চেকপোস্ট করছিল। সেসময় সীমান্ত এলাকা থেকে আসা একটি বাসে তল্লাশি চালানো হয়। সেসময় বাস থেকে দুই ক্যারেটে ভর্তি ১৭ পিস বিরল প্রজাতির প্রাণী ষান্ডা উদ্ধার করা হয়। তখন আটক করা হয় তার মালিক রাজ্জাক রাজুকে।

ওসি আরও জানান, এই প্রাণীগুলো ভারতের আসাম এলাকায় পাওয়া যায়। এটি মুলত বেথার ও যৌন কাজে ব্যবহারের ঔষধ বানাতে ভারত থেকে এনে রাজবাড়ীতে নিয়ে যাচ্ছিলেন রাজ্জাক। উদ্ধার প্রাণীগুলোর বাজার দাম ১২ লাখ ৭৫ হাজার টাকা। তার বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা করে সন্ধ্যায় আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার প্রাণীগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপ-পরিদর্শক মনিরুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক প্রশান্ত ও সোহেল।

ডিবিসি/আরপিকে

আরও পড়ুন