ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে বিএনপির প্রার্থী আসাদুজ্জামান প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার বিপরীতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পড়েছে ৫৫ হাজার ৫৭৭।
একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনটি। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৯৯৫ জন ও নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ২৭৫ জন।
ডিবিসি/এনএসএফ